ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

গুলশানে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের

রাজধানীর গুলশানে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এ সময় সাজ্জাদ হোসেন নামে এক পথচারীও
  • আপলোড সময় : ৯ জুন ২০২৪, সকাল ৮:৪১ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৪, সকাল ৮:৪১ সময়
গুলশানে সহকর্মীর গুলিতে প্রাণ গেল পুলিশ সদস্যের ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এ সময় সাজ্জাদ হোসেন নামে এক পথচারীও গুলিবিদ্ধ হন। তিনি জাপান দূতাবাসের গাড়িচালক বলে জানা গেছে।

শনিবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি জানান, কাউছার নামে এক সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল মনিরুল।

নিজেকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করা হাসান আহমেদ নামে এক গণমাধ্যমকর্মী জানান, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। এতে তাদের চালক গাড়ির গতি কমাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন তাদের দিকে। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তবে কি নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারেননি তারা।

রাত ১২টা ২০ মিনিটের দিকে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সম্ভবত মানসিক সমস্যার কারণে তাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছেন তিনি। কিন্তু কাউছার নামে ওই পুলিশ সদস্যের হাতে অস্ত্র থাকায় সামনে যেতে পারছেন না তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প