ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঈদের আগেই ওটিটিতে আসছে ‘রাজকুমার’

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে আগামী ১৩ই জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে শাকিব খানের ‘রাজকুমার’। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল
  • আপলোড সময় : ৫ জুন ২০২৪, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৪, দুপুর ২:২৭ সময়
ঈদের আগেই ওটিটিতে আসছে ‘রাজকুমার’ ছবি : সংগৃহীত
বহু জল্পনা-কল্পনার পর অবশেষে আগামী ১৩ই জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে শাকিব খানের ‘রাজকুমার’। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্র ‘রাজকুমার’। এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় ছবি। নাম ভূমিকায় শাকিব খান। আর প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পায় শাকিব খান অভিনীত সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল।

তবে বড় পর্দায় যারা দেখার সুযোগ পায়নি, তাদের জন্য হাতের মুঠোয় আসছে ‘রাজকুমার’। আগামী ১৩ই জুন ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি বঙ্গ’র ফেসবুক পেইজে এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তির মাধ্যমে এই খবর জানানো হয়। 

এ বিষয়ে বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্যই আমরা ও ছবিটির প্রযোজক দুই পক্ষই চাই ছবিটা আবার দর্শকদের দেখার সুযোগ করে দিতে। ‘রাজকুমার’ আমাদের পক্ষ থেকে দর্শকদের জন্য ঈদের উপহার।

আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ। এক তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই সিনেমায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস