ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

তিন অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদীবন্দরগুলোর জন্য সতর্ক
  • আপলোড সময় : ৫ জুন ২০২৪, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৪, দুপুর ১২:২৪ সময়
তিন অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস ছবি : সংগৃহীত
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। নদীবন্দরগুলোর জন্য সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস