ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ছিটকে গেলেন শরিফুল, ফিরলেন তাসকিন

শঙ্কা আগেই ছিল, এখন তা রূপ নিল বাস্তবতায়। বাংলাদেশকে বিশ্বকাপ শুরু করতে হবে শরিফুল ইসলামকে ছাড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১২:১৮ সময়
ছিটকে গেলেন শরিফুল, ফিরলেন তাসকিন ছবি : সংগৃহীত
শঙ্কা আগেই ছিল, এখন তা রূপ নিল বাস্তবতায়। বাংলাদেশকে বিশ্বকাপ শুরু করতে হবে শরিফুল ইসলামকে ছাড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে খেলা হবে না বাঁ হাতি এই পেসারের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন শরিফুল। নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান বাঁ হাতে। চোট এতোটাই গুরুতর ছিল যে, ৬ সেলাই দিতে হয় হাতে। তখন থেকেই গুঞ্জন উঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুনের ম্যাচটা হয়তো খেলা হবে না তার।

হলোই তাই, প্রথম ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তবে দুঃসংবাদের সাথে একটা সুসংবাদও আছে। চোট থেকে সেরে উঠেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই একাদশে পাওয়া যাবে সহ অধিনায়ককে।

গত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তবে প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করেই তাকে রাখা হয় বিশ্বকাপ দলে। এমনকি দলের সহ অধিনায়কত্বও দেয়া হয় তাসকিনকে। এরপরও শঙ্কা ছিল, ফিরতে পারবেন তো তাসকিন বিশ্বকাপের আগে?

উত্তরটা তাসকিন দিলেন আজ। মঙ্গলবার অনুশীলন শেষে জানালেন, ‘সব ঠিক আছে। ভালো আছি।’ প্রথম ম্যাচে খেলতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবেও আসে পজিটিভ উত্তর। এবারো মুখে হাসি নিয়ে মাথা ঝাঁকালেন, বললেন, ‘পারব বলেই মনে হয়।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ