ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নকল কণ্ঠস্বর শনাক্তে ট্রুকলারে এআই সুবিধা

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নকল কণ্ঠ, ছবি ও ভিডিও তৈরি করে প্রতারণার ঘটনা বেড়েই
  • আপলোড সময় : ৩ জুন ২০২৪, সকাল ৮:১০ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৪, সকাল ৮:১০ সময়
নকল কণ্ঠস্বর শনাক্তে ট্রুকলারে এআই সুবিধা ছবি : সংগৃহীত
দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নকল কণ্ঠ, ছবি ও ভিডিও তৈরি করে প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। আর এসবের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতাও আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। তাই এই সমস্যা সমাধানে বিশ্বের প্রথম ‘এআই কল স্ক্যানার’ ফিচার নিয়ে আসছে ট্রুকলার। অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার।

ট্রুকলার জানিয়েছে, তাদের নতুন এআই কল স্ক্যানার ফিচারটি ফোন আসার পর প্রথমেই কলারের ভয়েস কিছু সেকেন্ডের জন্য রেকর্ড করবে। তারপর ইনহাউস এআই মডেল ব্যবহার করে কণ্ঠস্বর বিশ্লেষণ করবে। এই প্রক্রিয়া শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কলারের ভয়েস প্রকৃতপক্ষে একজন মানুষের নাকি এআই প্রযুক্তির মাধ্যমে নকল করা হয়েছে তা জানিয়ে দেবে।

এই ফিচার ট্রুকলার অ্যাপের ১৪.৬ ভার্সনে চালু রয়েছে। তবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরাই শুধুমাত্র এই বৈশিষ্ট্যটি অ্যাক্সেস করতে পারবেন। এই মুহূর্তে ফিচারটি আমেরিকায় পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য অঞ্চলেও চালু করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তার আগে জেনে নিন কীভাবে এআই কল স্ক্যানার ব্যবহার করবেন:

  1. প্রথমেই ট্রুকলারকে ফোনের ডিফল্ট কলিং অ্যাপ হিসেবে সেট করতে হবে।
  2. এরপর কোনো সন্দেহজনক কলার আইডি থেকে ফোন এলে স্টার্ট এআই ডিটেকশন বিকল্পে ক্লিক করতে হবে।
  3. ভয়েস রেকর্ড করার সময় কলটি কিছু সময়ের জন্য হোল্ডে চলে যাবে। এই সময়ে স্ক্রিনে ‘এনালাইজিং’ লেখা একটি টেক্স আসবে।
  4. এবার ফলাফল পেতে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে।
  5. সবশেষে প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাপ্ত ফোনের কলার মানুষ নাকি এআই জেনারেটেড ভয়েস তার ফলাফল স্ক্রিনে দেখানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?