ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান। গতরাতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ৪১ রানে
  • আপলোড সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৪, দুপুর ৪:৫৬ সময়
জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান ছবি : সংগৃহীত
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো শ্রীলংকা ও আফগানিস্তান। গতরাতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ৪১ রানে আয়ারল্যান্ডকে এবং আফগানিস্তান ৫৫ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের লডারহিলে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৫৯ রান করে শ্রীলংকা। মিডল অর্ডাৃর ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ৯৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। তারপরও শেষ দিকে তিন ব্যাটারের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা।

অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ সর্বোচ্চ ৩২, অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা ২৬ ও দাসুন শানাকা ২৩ রান করেন। আয়ারল্যান্ডের জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন।

১৬৪ রানের জবাবে শ্রীলংকার বোলিং তোপে ১০ বল বাকী থাকতে ১২২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে কার্টিস ক্যাম্ফার ২৬ ও অধিনায়ক পল স্ট্রার্লিং ২১ রান করেন। শ্রীলংকার শানাকা ৪ উইকেট নেন।

এদিকে, পোর্ট অব স্পেনে আরেক প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে গুলবাদিন নাইবের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে আফগানিস্তান।

ওপেনার হিসেবে নেমে ৫টি চার ও ৬টি ছক্কায় ৩০ বলে ৬৯ রান করেন নাইব। মিডল অর্ডারে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন আজমতুল্লাহ ওমারজাই। স্কটল্যান্ডের ক্রিস সোল ৩ উইকেট নেন।

জবাবে আফগানিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ডের ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি তারা। মার্ক ওয়াট ৩৪ ও জিওর্জি  মুনসি ২৮ রান করেন। আফগানিস্তানের মুজিব উর রহমান ও করিম জানাত ২টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ২০ রানে হেরেছিলো শ্রীলংকা। অপরদিকে, ওমানের সাথে আফগানদের প্রথম প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা