ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

‘সরকার ইচ্ছেমতো যাকে খুশি তাকে সংসদ সদস্য বানায়’ : মঈন খান

‘এই সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে নিয়েছে। তাদের ইচ্ছেমতো যাকে খুশি তাকে সংসদ সদস্য বানিয়ে নেয়’।সংসদ সদস্যর
  • আপলোড সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৩:৪২ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৪, দুপুর ৩:৪২ সময়
‘সরকার ইচ্ছেমতো যাকে খুশি তাকে সংসদ সদস্য বানায়’ : মঈন খান ছবি : সংগৃহীত
‘এই সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে নিয়েছে। তাদের ইচ্ছেমতো যাকে খুশি তাকে সংসদ সদস্য বানিয়ে নেয়’।

সংসদ সদস্যর পর্যায় কোথায় নামিয়ে এনেছে, তা আপনারা সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনা দেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২৯ মে) নরসিংদীর পলাশে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

চরনগরদী বাজারে পলাশ উপজেলা বিএনপি আয়োজিত সভায় ড. মঈন খান আরও বলেন, বিএনপি যেমন ভোট বর্জন করছে, তেমনি আওয়ামী লীগের ভোটাররাও ভোট বর্জন করেছে।

এই সরকার এ নির্বাচনে নিজেরাই বিভেদ করছে। সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নৌকা ডুবে যায় তাই তারা স্থানীয় নির্বাচনে মার্কা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আজকে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু সরকার দরিদ্র মানুষের কোন খবর রাখে না।

উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ