ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

৮৭টি উপজেলায় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

দেশের ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এজন্য নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। বুধবার ২৯ মে
  • আপলোড সময় : ২৯ মে ২০২৪, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৪, দুপুর ১০:২৬ সময়
৮৭টি উপজেলায় পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে ছবি: সংগৃহীত
দেশের ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এজন্য নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। বুধবার ২৯ মে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে বিভিন্ন বাহিনীর আড়াই লাখ ফোর্স।  

ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এ ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভাণ্ডারিয়া উপজেলায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থীর মৃত্যুজনিত কারণে রায়পুরা ও মামলা জটিলতায় যশোর সদরের নির্বাচনের ধাপ পরিবর্তন হয়েছে।

গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি, দ্বিতীয় ধাপে ২১ মে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে। ৫ জুন ৫৫ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। কিছু উপজেলায় পরবর্তীতে ভোটগ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার