ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক ম্যাচেই ১১ জনের অভিষেক, বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস মিরপুরের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত আবদুল্লাহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা জীবননগরে দুদিনে ৯১৫ বস্তা সার জব্দ, ব্যবসায়ী আটক

আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে)
  • আপলোড সময় : ২৮ মে ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মো.মান্না (১২) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ইসলামপুর গ্রামের নবীর উদ্দিনের ছেলে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো. দিনাজউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়।

গতকাল স্থানীয়দের সাথে মান্না ও তার পরিবারের সদস্যরা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়। আজ মঙ্গলবার (২৮ মে) সকালে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত মান্না জোয়ারের স্রোতে রাস্তায় তৈরি হওয়া গর্তে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, 'শিশুটি দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা গেছে।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প