ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

তিন বছর পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত

অবশেষে টানা তিন বছর পর গতকাল মা দিবসের উপলক্ষে জুনিয়র যশের ছবি প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।
  • আপলোড সময় : ১৩ মে ২০২৪, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৪, দুপুর ৩:২১ সময়
তিন বছর পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরাত ছবি: সংগৃহীত
অবশেষে টানা তিন বছর পর গতকাল মা দিবসের উপলক্ষে জুনিয়র যশের ছবি প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমা নিয়ে যতটা না আলোচিত, তার চেয়ে ব্যক্তিগত জীবনে বহুল আলোচিত এই অভিনেত্রী। সামলেছেন বহু বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতিসহ বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।

সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক। বছরখানেক পর অর্থাৎ ২০২১ সালে পুত্রসন্তানের মা হন অভিনেত্রী। এরপর দাম্পত্য জীবন ও প্রেম নিয়ে লাইমলাইটে চলে আসেন অভিনেত্রী। এমনকি সন্তানের বাবা কে, এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয় তাঁকে। অবশ্য বিষয়টি পরবর্তীকালে নিজেই প্রকাশ্যে আনেন নুসরাত। তিনি জানান, যশ দাশগুপ্তই ঈশানের বাবা। ছেলের জন্মসনদেও বাবার নাম যশ দাশগুপ্ত লিখে বিষয়টি পরিষ্কার করেন নুসরাত।
তবে এ নিয়ে এখনো কটাক্ষের মুখোমুখি হতে হয় নায়িকাকে। নানান আলোচনার কারণে সন্তানকে নিয়ে শুরু থেকেই সাবধান তিনি। ছেলের ছবি ক্যামেরার সামনে কোনোভাবেই আসতে দেননি নুসরাত। কিন্তু সন্তানের তিন বছর হওয়ার পর মা দিবসে ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

যদিও গত কয়েক বছর দীপাবলি কিংবা বড়দিনের সময় ছেলের পেছন থেকে তোলা ছবি প্রকাশ করেছেন নুসরাত। কিন্তু এবার মা-ছেলের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা বলছেন, ছেলে দেখতে একেবারে বাবার মতো, ‘ঈশান যেন একেবারে ছোট্ট যশ’। পাশাপাশি নিজের মায়ের সঙ্গেও কেক কেটে উদ্যাপন করেছেন অভিনেত্রী। বর্তমানে রাজনীতি থেকে কিছুটা দূরে অভিনেত্রী। সিনেমার কাজ ও স্বামী, সংসার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস