ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সোনালী ব্যাংকের সাথে একীভূত হওয়ার চুক্তি করল বিডিবিএল

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) একীভূত করছে অপর রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক। আনুষ্ঠানিকভাবে এনিয়ে চুক্তি করেছে ব্যাংক দুটি।দুই ব্যাংকের
  • আপলোড সময় : ১৩ মে ২০২৪, সকাল ৮:৪৯ সময়
  • আপডেট সময় : ১৩ মে ২০২৪, সকাল ৮:৪৯ সময়
সোনালী ব্যাংকের সাথে একীভূত হওয়ার চুক্তি করল বিডিবিএল ছবি: সংগৃহীত
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককে (বিডিবিএল) একীভূত করছে অপর রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক। আনুষ্ঠানিকভাবে এনিয়ে চুক্তি করেছে ব্যাংক দুটি।
দুই ব্যাংকের পরিচালনা পর্ষদই মার্জারের সিদ্ধান্ত অনুমোদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (১২ মে) একীভূতের প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকে চুক্তি সই অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভপতিত্বে দুই ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি শেষে বিডিবিএল চেয়ারম্যান শামীমা নার্গিস বলেন, বিডিবিএলের চারটি ইনডিকেটরের মধ্যে তিনটিই বেশ ভালো আছে। শুধু খেলাপিতে একটু দুর্বল। এর আগে খেলাপি ঋণ যেটা ৪১ শতাংশ ছিল, আমরা সেটি কমিয়ে ৩৪ শতাংশে নিয়ে এসেছি। যদিও মার্জারের যে নীতিমালা, সেখানে চারটি ইন্ডিকেটরের মধ্যে খেলাপি ঋণের বিষয়টা আলাদাভাবে গুরুত্বপূর্ণ।

একই প্রসঙ্গে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, অনেক চিন্তা ভাবনা করেই দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ মার্জারের সিদ্ধান্ত নিয়েছি। কোনো চাপের মুখে নয়, বরং নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এখানে দুই ব্যাংকের দুই ধরনের অভিজ্ঞতা আছে। যেগুলা কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই। আফজাল করিম আরো বলেন, সোনালী ব্যাংকের ডিপোজিট ১ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা। অন্যদিকে বিডিবিএলে এর প্রায় ৫০ ভাগের এক ভাগ। এতে সোনালী ব্যাংকে ইফেক্ট তেমন পড়বে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস