ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ

গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সভাপতি ও মুহাম্মদ রাশেদ
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৩ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৩ সময়
গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সাধারণ সম্পাদক রাশেদ ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের একাংশের জাতীয় সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সভাপতি ও মুহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) রাতে ভোট গণনা শেষে নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে নূর গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং রাশেদ খান ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।

পুরানা পল্টনে প্রীতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে নুরুল হক নুর ছাড়াও ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক প্রার্থীরা ছিলেন মুহাম্মদ রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। অন্যগুলো জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

নুরুল হক নুর ১৩৫ ভোট, রাশেদ ১০৯ ভোট এবং হাসান আল মামুন পেয়েছেন ৪৩ ভোট।

উচ্চতর পরিষদে ৮টি পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। উচ্চতর পদে বিজয়ী প্রার্থীরা হলেন- আবু হানিফ, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নূরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা