ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি, চট্টগ্রাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) ফিলিস্তিনের ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে এ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে
  • আপলোড সময় : ৪ মে ২০২৪, বিকাল ৫:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ মে ২০২৪, বিকাল ৫:৩৬ সময়
ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি, চট্টগ্রাম ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) ফিলিস্তিনের ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধমে এ বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেয়ার ঘোষণা দিয়েছে।  ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইরা মাদানের সঙ্গে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল এফেয়ার্স কমিটির সভায়  ফিলিস্তিনি ৫০ মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে গতকাল ৩ মে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্যবৃন্দের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
 
নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সকল শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়া হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার