ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত
  • আপলোড সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২ সময়
  • আপডেট সময় : ২৮ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২ সময়
ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রায় ভূমিকম্প ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভূকম্পনটি অনুভূত হয়। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।


দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পরে কোনো সুনামি সতর্কতা জারি করেনি আবহাওয়া সংস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ