ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

ছেঁড়া নোট না নেওয়ায় ছেলেকে হত্যা, দোকানি হাসপাতালে

ময়মনসিংহের তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ঘটনাস্থলে ছেলে
  • আপলোড সময় : ২৪ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ এপ্রিল ২০২৪, সকাল ৮:১৮ সময়
ছেঁড়া নোট না নেওয়ায় ছেলেকে হত্যা, দোকানি হাসপাতালে ছবি : সংগৃহীত
ময়মনসিংহের তারাকান্দায় ১০ টাকার ছেঁড়া নোট না নেওয়ায় দোকানি ও তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। এতে ঘটনাস্থলে ছেলে নিহত হন ও সংকটাপন্ন অবস্থায় দোকানিকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় রেফার্ড করা হয়। 

উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে সাদেক মুন্সির দোকানে (৬২) মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার নিহত ছেলের নাম ইকবাল হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদেক মুন্সি ছেলে ইকবালকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর দোকান করছিলেন। রাত ৮টার দিকে ওই দোকানে সিগারেট কিনতে যান একই গ্রামের ফারুক মিয়া। সিগারেট কিনে তিনি একটি ১০ টাকার ছেঁড়া নোট দেন। দোকানির ছেলে ইকবাল নোটটি বদলে দিতে বলেন। কিন্তু এতে ফারুক রেগে যান। 

বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে নেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ তার সঙ্গে আনা ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে এলোপাথাড়ি আঘাত শুরু করেন। ওই সময় তারা দোকানি সাদেক মুন্সিকেও ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ইকবাল মারা যান। পরে গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।এরপর রাত ১০টার দিকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, দোকানে সিগারেট কিনতে গিয়ে ছেঁড়া টাকা দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সাদেক মুন্সির অবস্থাও গুরুতর। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফারুক ও পারভেজকে এখনো পাওয়া যায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প