ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না: আইনমন্ত্রী

নির্বাচনই একমাত্র সমাধান উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো অবাস্তব
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৩, দুপুর ৪:২৬ সময়
অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না: আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক । ছবি : সংগৃহীত

নির্বাচনই একমাত্র সমাধান উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না।

রোববার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আরপিও সংশোধন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা, কোনো একটি কেন্দ্রের কারণে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপর হস্তক্ষেপ হয়ে যাচ্ছে। সে কারণেই এটা সংশোধন করা হয়েছে।

বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তির জন্য সরকার নির্দেশ দিয়েছে–দলটির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। আমরা এরকম কোনো পত্র লিখি না। তারা যদি এ রকম কোনো পত্র দেখাতে পারেন, তাহলে সেটা নিয়ে বাহাস হবে। আমার মনে হয়, তারা এখন অন্য ইস্যু খুঁজে না পেয়ে মিথ্যা ইস্যু বানানোর জন্য অনেক সচেষ্ট। দুমাসের মধ্যে বিএনপি নেতাদের মামলা নিষ্পত্তি করতে হবে - এ রকম কোনো চিঠি বা মৌখিক নির্দেশ দেয়া হয়নি।’

দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’