ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

আবারও রাজপথে মুখোমুখি হচ্ছে আ.লীগ-বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি একই দিনে (২৬ এপ্রিল)
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৪, সকাল ৮:৪ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৪, সকাল ৮:৪ সময়
আবারও রাজপথে মুখোমুখি হচ্ছে আ.লীগ-বিএনপি ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি একই দিনে (২৬ এপ্রিল) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে। এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দুই দলের কর্মসূচির স্থান ও সময় কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।

গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপি তেমন কোনো বড় আন্দোলন কর্মসূচি দেয়নি। ভোটের প্রায় সাড়ে তিন মাস পর আগামী ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ওইদিন বিকেল আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘোষণার এক দিন পর রোববার (২১ এপ্রিল) একই দিন একই সময়ে কাছাকাছি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটি আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রায় এক বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপিসহ বিরোধী দলগুলো। তবে তাদের ডাকা প্রায় প্রতিটি কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম