ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকের হাতে তুলে দিলেন স্বামী

কুমিল্লার বরুড়ায় মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের মাদকাসক্ত
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৪, সকাল ৮:১২ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৪, সকাল ৮:১২ সময়
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকের হাতে তুলে দিলেন স্বামী ছবি : সংগৃহীত
কুমিল্লার বরুড়ায় মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে নিজের স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের মাদকাসক্ত এক স্বামী। এতে তিনজনে মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। শুক্রবার রাতে ধর্ষক চক্রকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এরআগে গত বুধবার (১৭ এপ্রিল) উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ করলে ৩ ধর্ষককে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু মিয়া, মনির হোসেন এবং মহিন।  

স্থানীয়রা জানায়, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। গত বুধবার মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় নিজ স্ত্রীকে বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তার বাবার বাড়ি মুরাদনগরে চলে যান। পরে শুক্রবার তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেপ্তার করে। 

বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ভিকটিম নারী তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা