ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

মারা গেলেন তামিল অভিনেতা বালাজি

দক্ষিণ ভারতীয় অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার(২৯ মার্চ ) মধ্যরাতে
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৪, দুপুর ২:২৩ সময়
মারা গেলেন তামিল অভিনেতা বালাজি ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার(২৯ মার্চ ) মধ্যরাতে মৃত্যু হয় ৪৮ বছর বয়সী এ অভিনেতার। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন ড্যানিয়েল। বুকে ব্যথা অনুভব করলে গতকাল তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আর সেখানেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

পরিচালক মোহন রাজা তাঁর এক্স হ্যান্ডলে বালাজিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘খুবই দুঃখের সংবাদ। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, তামিল সিনেমায় মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত ড্যানিয়েল বালাজিকে। কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন বালাজি। টেলিভিশনেও কাজ করেছেন। ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। একের পর এক ছবিতে দূরন্ত অভিনয়ে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জমি তৈরি করেছিলেন ড্যানিয়েল। তবে ড্যানিয়েলের ক্যারিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার