ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

চুপিসারে মন্দিরে বিয়ে সেরেছেন অদিতি আর সিদ্ধার্থ

দীর্ঘদিন ধরে অদিতি আর সিদ্ধার্থ একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তবে এইবার সাতপাঁকে বন্ধনে আবদ্ধ তারা।তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরেই
  • আপলোড সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ২৮ মার্চ ২০২৪, দুপুর ২:৩০ সময়
চুপিসারে মন্দিরে বিয়ে সেরেছেন অদিতি আর সিদ্ধার্থ ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে অদিতি আর সিদ্ধার্থ একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তবে এইবার সাতপাঁকে বন্ধনে আবদ্ধ তারা।

তেলেঙ্গনার রঙ্গনয়কস্বামী মন্দিরেই বিয়ে সেরেছেন যুগল। তবে তাদের যে পুরোহিত বিয়ে দিয়েছেন তাকে নিয়ে আসা হয় তামিলনাড়ু থেকে। যদিও অদিতি বা সিদ্ধার্থ, কেউই বিয়ে নিয়ে এখনও মুখ খোলেননি। 

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘মহা সমুদ্রম’-এর সেটে আলাপ অদিতি ও সিদ্ধার্থের। সিনেমার সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। সোশ্যাল সাইটে ছবি ও ভিডিও পোস্ট করলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দু’জনের কেউই।  

সিদ্ধার্থ ও অদিতি, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ। দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে। তিন বছরের মধ্যেই ভাঙে বিয়ে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও খানিক এক রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর সংসার ভাঙে নায়িকার। ২০১৩ সালে আলাদা হন দু’জনে। তার প্রায় ১১ বছর পর ফের বিয়ের পিঁড়িতে অদিতি। 

উল্লেখ্য, হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয়েছে। তাঁদের চার হাত এক করার জন্য তামিলনাড়ু থেকে পুরোহিতদের আনা হয়েছিল। বানাপর্থীর যে মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে, সেই মন্দিরে আগে থেকেই যাতায়াত ছিল অদিতি আর সিদ্ধার্থর। তাঁদের বিয়ের খবর নেট–দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নেট জনতা এই নবদম্পতিকে বিয়ের শুভকামনা জানাচ্ছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার