ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বুকে অসহ্য ব্যথা, পেটে ছুরি ঢুকিয়ে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানী ঢাকায় বুকের ব্যথা সইতে না পেরে নিজের পেটে চাকু মেরে জয়নাল আবেদিন (৪৬) নামের এক রিকশাচালক আত্মহত্যা
  • আপলোড সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:৪৬ সময়
বুকে অসহ্য ব্যথা, পেটে ছুরি ঢুকিয়ে রিকশাচালকের আত্মহত্যা ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় বুকের ব্যথা সইতে না পেরে নিজের পেটে চাকু মেরে জয়নাল আবেদিন (৪৬) নামের এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মগবাজারের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে নিহতের ভাতিজা মো. মোতালেব হোসেন জানান, তাঁদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার হাসানপুর গ্রামে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় স্ত্রী মনজিলা বেগম ও এক ছেলে এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। জয়নাল পেশায় রিকশাচালক ছিলেন ও তাঁর স্ত্রী বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন।

তিনি আরও জানান, তিন বছর যাবৎ অসুস্থ তাঁর চাচা জয়নাল। এরপর থেকে রিকশা চালাতে পারতেন না। স্ত্রী বাসা বাড়িতে কাজ করে যা টাকা পেতেন সেটা দিয়েই সংসার চলতো। তাঁর চাচা জয়নালকে হৃদ্রোগ হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল। সেখান থেকে বলা হয়, তাঁর হার্ট ব্লক হয়েছে। বুকে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু ওষুধ কেনার টাকা ছিল না।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে কার চাচা জয়নাল সবার অগোচরে ফল কাটার ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হাতিরঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা