ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, খারকিভে নিহত ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ৮জন আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার বড় পরিসরের
  • আপলোড সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২১ মার্চ ২০২৪, দুপুর ২:১৯ সময়
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, খারকিভে নিহত ৫ ছবি : সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ৮জন আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে রাশিয়ার বড় পরিসরের হামলা এটিই প্রথম।

এছাড়া ইউক্রেনের খারকিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আটজন আহত হয়েছেন এবং আবাসিক ভবন ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে এটিই প্রথম বড় পরিসরের ক্ষেপণাস্ত্র হামলা।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিগুলো রুশ এই আক্রমণ প্রতিহত করছে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।

তিনি আরও বলেছেন, ‘শত্রুর আক্রমণের ফলে ইতোমধ্যেই আটজন আহত হয়েছেন।’

এছাড়া রাশিয়ার একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং একটি কিন্ডারগার্টেনে আঘাত করেছে বলেও জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। জরুরি কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ছুটে গিয়ে বেশ কয়েকটি স্থানে আগুন নেভাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার পৃথক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু। ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলেও বুধবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

খারকিভের মেয়র ইহোর তেরেহভ টেলিগ্রামে বলেছেন, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত পঞ্চম ব্যক্তির মৃতদেহ বের করেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।’

খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এক পৃথক বিবৃতিতে বলেছেন, আহতদের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে আঞ্চলিক পুলিশের তদন্ত বিভাগের প্রধান সের্হি বলভিনভ বলেছিলেন, খারকিভ শহরের একটি আটতলা ভবন এবং একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

বোলভিনভ বলেন, রুশ ক্ষেপণাস্ত্র শহরের খোলদনোহিরস্কি এলাকার একটি কারখানায় আঘাত হানে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলার জেরে সৃষ্ট আগুন ২ হাজার বর্গমিটারের বেশি এলাকা গ্রাস করেছে।

পৃথকভাবে ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ওই অঞ্চলের সিনেলনিকোভ এলাকায় রাতভর হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা