ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘নাসীরুদ্দীন-আসিফ-আম্মারের নাম ধরে তাকে বলা হতো, জুলাইয়ের সঙ্গে যুক্ত সবাইকে এভাবে নির্যাতন করা হবে’ শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কা নিত্যপণ্যের বাজারে ডিজেলের বাড়তি দামে নিয়ন্ত্রণহীন ট্রাক ভাড়া দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, ৯ জেলেকে অর্থদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় জব্দ করা
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ২:৪৮ সময়
লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, ৯ জেলেকে অর্থদণ্ড ছবি : সংগৃহীত
নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় জব্দ করা হয় ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ১ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল। জব্দকৃত কারেন্ট জালের বাজার মূল্য ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

পরে রাত ১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রাশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, বরিশালের মেহেদীগঞ্জের রাজীব (২০), দেলু বাঘা (২২), মো. ইউসুফ (২০), সিয়াম (১৩), মো. মিয়াম (১২), তারেক (১৪),  ও লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী(৬৫), শাহজাহান সর্দার (৩৫) ও আবদুর রশিদ (১৬)।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা মেঘনার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল।

পরে মজু চৌধুরীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিন জেলেকে তিন হাজার টাকা এবং অন্য ৬ জেলের ৫০০ টাকা করে আরও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প