ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

খালেদা জিয়ার বিষয়ে আমরা আগের সিদ্ধান্তেই অটল : আইনমন্ত্রী

সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ৩:২৭ সময়
খালেদা জিয়ার বিষয়ে আমরা আগের সিদ্ধান্তেই অটল : আইনমন্ত্রী ছবি : সংগৃহীত
সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় এসেছে। আইন অনুযায়ী খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না, এবারও আমাদের সিদ্ধান্ত একইরকম থাকবে ।

আইনমন্ত্রী বলেন, তার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে।

এই চিঠি যাচাই বাছাই করে আগামীকাল (১৯ মার্চ) মতামত দেবে আইন মন্ত্রণালয়।

মন্ত্রী বলেন, নির্বাহী আদেশে যেটা করা সম্ভব সেটুকু করা হয়েছে। এর বাইরে করা সম্ভব নয়। বিদেশে চিকিৎসা নিতে নির্বাহী আদেশ দেওয়ার বিধান নাই।  যে আদেশ দেয়া হয়েছে সেটার পুন আদেশ দেয়া সম্ভব নয়।

আনিসুল হক বলেন, খালেদা জিয়া দুটি শর্তের মাধ্যমে এখনও মুক্ত আছেন। নির্বাহী আদেশে মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে কারাগারের বাইরে রাখা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি