ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

রাশিয়া থেকে ৩ লাখ টন গম কিনবে সরকার

রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি করবে সরকার। যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার। আজ
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৪, দুপুর ৩:৩০ সময়
রাশিয়া থেকে ৩ লাখ টন গম কিনবে সরকার ছবি : সংগৃহীত
রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি করবে সরকার। যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। 

এছাড়া স্থানীয়ভাবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার, যার প্রতি লিটার দাম পড়বে ১৫৫ টাকা ৯৭ পয়সা। এছাড়া স্থানীয়ভাবে প্রতি কেজি ১০৪ টাকা ৯০ পয়সা দরে ৬ হাজার টন মসুর ডাল ও ৮ হাজার টন চিনি, প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

সভায় উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানি, যার প্রতি টনের দাম পড়বে ২৮৮ মার্কিন ডলার। সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে, প্রতি মেট্রিক টন ৫৮১ মার্কিন ডলার দরে। সার আমদানি করা হবে রাশিয়া থেকেও, প্রতি মেট্রিক টন ২৮৯ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার। স্পট মার্কেট থেকে ৪টি উৎসে ৪ কার্গো এলএনজি কিনবে সরকার। পর্যায়ক্রমে প্রতি এমএমবিটিইউ এর দাম ৯ দশমিক সাত পাঁচ, ৯ দশমিক তিন ছয়, ৯ দশমিক চার সাত ও ৯ দশমিক দুই তিন মার্কিন ডলার। 

এছাড়া খুলনার রূপসা, মৌলভীবাজারের রাজনগর, রাজবাড়ীর গোয়ালন্দতে ২০ বছর মেয়াদী ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা