ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া: বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি সৌদি আরবকে ইসরায়েলের সহায়তার প্রস্তাব: হতে পারে রাজনৈতিক ‘ফাঁদ’ ‘ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়’ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে হার দিয়ে শুরু টাইগারদের অভিজিৎ মুক্তি পেলেও এখনো কারাবন্দি সিজেপির দুই নেতা মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে ‘ইনবক্সে’

২০২৩-এ প্রয়াত রক আইকন আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ
  • আপলোড সময় : ১৩ মার্চ ২০২৪, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৩ মার্চ ২০২৪, সকাল ৯:৫০ সময়
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে ‘ইনবক্সে’ ছবি : সংগৃহীত
২০২৩-এ প্রয়াত রক আইকন আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান প্রকাশ ও আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে কনসার্টসহ বেশ কিছু উদ্যোগ নিয়ে এশিয়াটিকের সঙ্গে চুক্তি হয় আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। সেই চুক্তি অনুযায়ী রোজার ঈদে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্সে’। গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু।

ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

গানটি প্রসঙ্গে গীতিকার নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘আমাদের কাছে বাচ্চু ভাইয়ের একাধিক অপ্রকাশিত গান রয়েছে। এলআরবির গিটারিস্ট মাসুদ গানগুলো খুব যত্নে রেখেছেন। সেখান থেকেই গানগুলো ধারাবাহিকভাবে মুক্তি দেওয়া হবে।

এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ বলেন, ‘বসের একাধিক গান রয়েছে এবি কিচেনের হার্ডডিস্কে; যার রেকর্ড ধারণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ আমিই করতাম। তিনি একটি অ্যালবাম করলে অনেকগুলো গান রেকর্ড করতেন।

এরপর সেখান থেকে বাছাই করে অ্যালবামে প্রকাশ করতেন। বাকি গানগুলো রয়ে যেত।

সেই অপ্রকাশিত গানগুলো নিয়েই কাজ করছে এবি ফাউন্ডেশন।’মাসুদ আরও জানান, এ বছর ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানগুলো প্রকাশ পাবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা