ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ দ্বন্দের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের দ্বন্দে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, সকাল ৯:৫৯ সময়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ দ্বন্দের চূড়ান্ত সিদ্ধান্ত আজ ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের দ্বন্দে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সোমবার স্থগিত হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য এ দিনটি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়টি সর্বোচ্চ আদালতে নেয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণার বিষয়টি নির্বাহী এখতিয়ারভুক্ত। ছুটি থাকবে নাকি থাকবে না এটি একটি বিশেষায়িত বিষয়। এটি উচ্চ আদালতের এখতিয়ার নয়। বিষয়টি আমরা সর্বোচ্চ আদালতে উপস্থাপন করব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি। এজন্য আমরা কোনো মন্তব্য করব না। আমাদের অবস্থান পরিষ্কার, এটি নির্বাহী এখতিয়ার, এখানে আইনি হস্তক্ষেপ করার অধিকার আদালতের আছে কি না সেটা দেখার বিষয়। আমাদের অবস্থান হচ্ছে এটি নির্বাহী এখতিয়ার, এটা আদালতের এখতিয়ার নয়।’

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু হাইকোর্টের দেওয়া আদেশ বলবৎ আছে, তাই বিদ্যালয় খোলা রাখার বিষয়ে তারা কোনো নির্দেশনা দেবেন না। যেহেতু মঙ্গলবার এ বিষয়ে আদালত রায় দেবেন, তারা আশা করছেন এদিনই এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। যেহেতু চাঁদ দেখা গেছে, তাই মঙ্গলবার যথারীতি ক্লাস বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে আদালতের আদেশ মানতে হবে।

আদালতের আদেশ যেহেতু এখন পর্যন্ত বন্ধ রাখার পক্ষে, সুতরাং রোজার প্রথমদিন স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস