ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে কে কি পেলেন

সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১২:২০ সময়
৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে কে কি পেলেন ছবি: সংগৃহীত
সিনেমা জগতের সব চেয়ে বড় অনুষ্ঠান, অস্কারস-এর ৯৬তম পর্বে অংশ নিতে হলিউডের তারকারা প্রশান্ত মহাসাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস আঞ্জেলেসে সমবেত হয়েছেন। ডলবি থিয়েটারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপস্থাপনা করছেন কৌতুকাভিনেতা জিমি কিমেল।

অস্কারের ৯৬তম পর্ব শেষ হল একটি বিলিয়ন ডলার সিনেমার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে। হলিউড অনেক বছর বড় বাজেটের সিনেমা, যেটা বাণিজ্যিক ভাবে সফল হয়, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ একাডেমী এওয়ার্ডস যেন পরিচালক ক্রিস্টোফার নোলানের অভিষেকে পরিণত হয়।

তিন-ঘণ্টা দীর্ঘ, ভাব-গম্ভীর সিনেমা যেটা পারমাণবিক বোমা নির্মাণের গল্প রুপালি পর্দায় নিয়ে এসেছে, সেই ‘ওপেনহাইমার’ সর্বদিক জয় করেছে – পরিচালনা, প্রযোজনা, অভিনয়, সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, অরিজিনাল স্কোর।

ওপেনহাইমারের সাফল্য যদি প্রত্যাশিত হয়ে থেকে, তাহলে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে ছিল প্রতিযোগিতা আর অনিশ্চয়তা। অনেকেই আশা করছিলেন লিলি গ্লাডস্টোন অস্কার পাবেন। তিনি হতেন সেরা অভিনয়ের জন্য অস্কার প্রাপ্ত প্রথম আমেরিকান আদিবাসী। কিন্তু পুরষ্কার গেল ‘পুওর থিংগস’ এর এমা স্টোন-এর হাতে।
ক্রিস্টোফার নোলান এবং সেরা অভিনেতা কিরিয়ান মারফি-র জন্য এটাই ছিল তাঁদের ক্যারিয়ারের প্রথম অস্কার। আর সেরা পার্শ্ব অভিনেতা ৫৮-বছর বয়স্ক রবার্ট ডাওনি জুনিয়রের টাল-মাটাল ক্যারিয়ারে এই অস্কার ছিল একটি অনন্য মুহূর্ত।

অস্কার ২০২৪ এর সেরা ফিল্ম পুরষ্কার পেয়েছেঃ ওপেনহাইমার
প্রযোজকঃ এমা টমাস, চার্লস রোভেন ও ক্রিস্টোফার নোলান।
পরিচালকঃ ক্রিস্টোফার নোলান।
মুক্তিঃ জুলাই, ২০২৩।

সেরা অভিনেত্রী অস্কার পেয়েছেনঃ এমা স্টোন
ফিল্মঃ পুওর থিংগস।
আমেরিকান অভিনেত্রী ও প্রয়োজক। জন্মঃ ১৯৮৮, স্কটসডেল, অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র।
সেরা পরিচালক অস্কার পেয়েছেনঃ
ক্রিস্টোফার নোলান। ফিল্মঃ ওপেনহাইমার।

সেরা অভিনেতা অস্কার পেয়েছেনঃ কিলিয়ান মারফি
ফিল্মঃ ওপেনহাইমার।
আইরিশ অভিনেতা। জন্মঃ ১৯৭৬, ডগলাস, কর্ক, আয়ারল্যান্ড।

ব্যক্তিগত পুরষ্কার কার বেশি?
ব্যক্তিগত পুরষ্কারের কথা উঠলেই, সেরা অভিনেতা, অভিনেত্রী বা বড়জোর সেরা পরিচালকের প্রসঙ্গ সামনে আসে। কিন্তু অস্কার ইতিহাসে সব চেয়ে বেশি ব্যক্তিগত পুরষ্কার পেয়েছেন যে ব্যক্তি, তিনি চিরকাল ছিলেন পর্দার আড়ালে। একজন ফিল্ম প্রযোজক যিনি আমেরিকান কার্টুন শিল্পের পথিকৃৎ, মিকি মাউস আর ডনাল্ড ডাক-এর স্রষ্টা, সেই ওয়াল্ট ডিসনি ২২ বার অস্কার পুরষ্কার পেয়েছেন, মনোনীত হয়েছেন ৫৯ বার।

ডিসনির আরেকটি রেকর্ড হল, ১৯৫৪ সালে তিনি ৬টি অস্কারের জন্য মনোনীত হয়ে ৪টি জয় করেন। একই বছর এত সংখ্যক অস্কার তাঁর আগে বা পরে কেউ পান নি।
পরিচালকদের মধ্যে জন ফোর্ড ৪ বার অস্কার পেয়েছেন আর ক্ল্যাথেরিন হেপবার্ন ৪ বার পেয়েছেন সেরা অভিনেত্রী পুরষ্কার।

তা ছাড়া, সেরা সঙ্গীত রচনা বা ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ক্যাটেগরিতে আলফ্রেড নিউম্যান ৯ বার অস্কার পেয়েছেন। সেড্রিক গিবন্স, যিনি অস্কার পুরষ্কারের মূর্তি বা স্টাচুয়েট-এর নকশা এঁকেছেন, তিনি আর্ট ডিরেকশনে ১১ বার অস্কার পেয়েছেন।
নারীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত অস্কার পেয়েছেন ইডিথ হেড, যিনি ‘বেস্ট কস্টিউম ডিসাইন’ ক্যাটেগরিতে ৮ বার অস্কার পেয়েছেন।

বেস্ট অরিজিনাল সং এর জন্য অস্কার পেয়েছেঃ
গানঃ ওয়াট ওয়াস আই মেড ফর? ফিল্মঃ বার্বি।
গীতিকার ও সুরকারঃ বিলি এলিশ ও ফিনিয়াস ও'কনেল।

ওপেনহাইমারের জন্য আরও একটি অস্কারঃ বেস্ট অরিজিনাল স্কোর
বেস্ট অরিজিনাল স্কোর এর জন্য অস্কার পেয়েছেঃ
ওপেনহাইমার। লুডউইগ গোরানসন।

বেস্ট সিনেমাটোগ্রাফি অস্কার পেয়েছেঃ
ওপেনহাইমার এর জন্য হয়টে ভান হয়টেমা।

বেস্ট ডকুমেন্টারি ফিচার এর জন্য অস্কার পেয়েছেঃ
টোয়েন্টি ডেয়স ইন মারিওপল।

বেস্ট এডিটিং-এর জন্য অস্কার পেলেনঃ
জেনিফার লেম, ফিল্মঃ ওপেনহাইমার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই