ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেলো সিএনজি চালকের

রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মফিজ (৫২) নামে এক সিএনজি চালকের মৃত্যু
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১০:৫০ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১০:৫০ সময়
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে প্রাণ গেলো সিএনজি চালকের ছবি : সংগৃহীত
রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মফিজ (৫২) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা গেছে, মফিজ গাড়িটি ভাড়ায় চালাতেন। রাতে ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দিয়ে সিএনজির মালিক আল আমিনকে জানায় গাড়ির ড্রাইভার নাকি সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছে। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান মফিজ আর বেঁচে নেই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ