ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে শতশত পান চাষির স্বপ্ন পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১০:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১০:৪৭ সময়
ভেড়ামারায় অগ্নিকাণ্ডে শতশত পান চাষির স্বপ্ন পুড়ে ছাই ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি বিঘায় ক্ষতি হয়েছে প্রায় দুই থেকে তিন লাখ টাকা। কয়েকশ পান চাষির প্রায় শতকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন পান চাষি ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত পান চাষিরা পানের বরজে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। 

রোববার (১০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে রায়টা থেকে শুরু করে গোসাইডাঙ্গা পর্যন্ত পদ্মা তীর ঘেঁষা প্রায় ৩ থেকে ৫ কিলোমিটার এলাকার চারটি গ্রামের শতশত চাষীদের পান পুড়ে গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাধবপুর এলাকার নয়ন নামে একজন পান চাষি বলেন, অগ্নিকাণ্ডে আমাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সন্তানের মতো করে পানের বরজের যত্ন করেছিলাম। সবকিছু পুড়ে গেছে। আমার দুই বিঘা পানের বরজ ছিল। আগুনে পুড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের এলাকার কৃষকদের ৯০ ভাগই পান চাষের সাথে জড়িত। সবাই মহাবিপদে পড়ে গেছি। সরকারের কাছে সাহায্য চাচ্ছি। আনুমানিক ৫ হাজার বিঘা পানের বরজ পুড়ে গেছে। আমার মত শত শত চাষীর পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। রায়টা থেকে শুরু করে গোসাইডাঙ্গা পর্যন্ত চারটি গ্রামের শতশত পান চাষি আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। 

কাঁদতে কাঁদতে পান চাষি রবিউল ইসলাম বলেন, এই অঞ্চলের চাষিরা বেশিরভাগই পান চাষ করেন। চারটি গ্রামের শতশত কৃষকের প্রায় চার থেকে ৫ হাজার বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। আনুমানিক শতকোটি টাকার ক্ষতি হয়ে গেছে। আমি মাঠে পানের বরজে কাজ করছিলাম। এসময় শুনলাম রায়টা মাঠে বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যেই বাতাসের গতিতে একবারের থেকে আরেক বরজে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন আসে, তাদের সাথে স্থানীয়রাও আগুন নিভানোর কাজ করে। কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই এলাকার ক্ষতিগ্রস্ত পান চাষিদের পাশে সরকারকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দুই বিঘা জমিতে তিন লাখ টাকার পান ছিলো। পান কয়েকদিন পরে তোলার চিন্তা চিলো। কিন্তু আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সহজে পানের বরজ করতে পারবো না। এরকম বরজ করতে দুই বছর লাগবে। 

ক্ষতিগ্রস্ত এক পান চাষির মা ও স্ত্রী বরজে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতে পান চাষির স্ত্রী বলেন, ও আল্লাহ, এখন আমরা কি করে খাবো, কি করে চলবো। আয়ের একমাত্র সম্বল পানের বরজটা পুড়ে ছাই হয়ে গেল। ধার দেনা করে পানের চাষ করেছিলাম আমরা। আমাদের সবকিছু শেষ হয়ে গেলো। এখন আমরা কিভাবে বেঁচে থাকবো। আমাদের বরজের সব পান পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্বামী একটা পানও তুলিনি, একটা পানও বিক্রি করিনি। অনেক ক্ষতি হয়ে গেল। আমার স্বামী সারাদিন এই বরজে কাজ করতো আর স্বপ্ন দেখতো, সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমি আমার স্বামীকে কিভাবে বুঝ দিবো আল্লাহ। 

পানচাষি তোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, বেলা ১১টার দিকে রায়টা পাথরঘাট এলাকা থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। তারপর আড়কান্দী ও মাধবপুর গ্রামের মাঠের আনুমানিক চার থেকে পাঁচ হাজার বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। প্রতি বিঘায় কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার দুই বিঘা পান ছিল। দুই বিঘায় প্রায় ছয় লাখ টাকার পান হতো। পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, শত শত পান চাষির কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। রায়টা থেকে শুরু করে মাধবপুর পর্যন্ত পুড়ে গেছে। প্রায় তিন থেকে চার হাজার বিঘা পানের বরজ পুড়ে ছায় হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম  বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আনুমানিক তিন হাজার বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ