ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ইসলামী ব্যাংকে ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোয় মিলবে পুরস্কার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ডিজিটাল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে ১ লক্ষ টাকা এবং
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৪:১ সময়
ইসলামী ব্যাংকে ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোয় মিলবে পুরস্কার ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ট্রান্সফাস্টের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ডিজিটাল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে ১ লক্ষ টাকা এবং ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসীর জন্য রয়েছে ১৫০০ সিসির একটি প্রাইভেট কার জিতে নেয়ার সুযোগ।

প্রত্যেক বিজয়ীকে কো-ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে এই টাকা প্রদান করা হবে।

এ অফার চলবে ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক- ট্রান্সফাস্ট বিশেষ রেমিট্যান্স মার্কেটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ট্রান্সফাস্ট এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ট্রান্সফার সলিউশন্স, মাস্টারকার্ড- অ্যালান মারকুয়ার্ড। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন। এসময় আরো বক্তব্য দেন ট্রান্সফাস্ট এর এশিয়া প্যাসিফিকের ডাইরেক্টর সুদীপ্ত ঘোষ এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ এহসানুল ইসলাম।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ এফ এম কামাল উদ্দীন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস