ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

টিসিবি ও প্রোডিন্টোর্গের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেএসসি ফরেন ইকোনমিক
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:২৭ সময়
টিসিবি ও প্রোডিন্টোর্গের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ছবি : সংগৃহীত
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিন্টোর্গের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

এসময় ঢাকাস্থ রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

রাশিয়ার পক্ষে জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিন্টোর্গের জেনারেল ডিরেক্টর অ্যান্ড্রে গলোনভ এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, পিএসসি সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। 

এ সমঝোতা স্বাক্ষর প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম রাষ্ট্র। রাশিয়ার সাথে সমঝোতা স্বারক খাদ্য নিরাপত্তায় সহযোগিতা হবে। শুধু রাশিয়াই নয়, ভারত, মিয়ানমারের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চুক্তি প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার ও  সম্প্রসারণে  কাজ করছে।

উল্লেখ্য, ঢাকাস্থ রুশ ফেডারেশনের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত বছরের ২২ জুন প্রেরিত একটি নোট ভারবালের মাধ্যমে জানায় যে, রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কোম্পানি জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রোডিন্টোর্গ বাংলাদেশে জি২জি ভিত্তিতে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন- হলুদ মটর, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী তেল ইত্যাদি সরবরাহ করতে আগ্রহী। টিসিবি এবং প্রোডিন্টর্গ উক্ত পণ্য সরবরাহের একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করে। 

যেহেতু এমওইউ কোনো চুক্তি নয় পণ্য সরবরাহের ক্ষেত্রে এটি এক্সপ্রেশন অব উইল। সুতরাং এমওইউ স্বাক্ষরিত হলে পরবর্তীতে পণ্য সরবরাহের ভিত্তি হিসেবে এটি বিবেচিত হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস