ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ের ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:৫৯ সময়
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ের ছেলের মৃত্যুদণ্ড ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

আদেশে বলা হয় আসামিকে দি পেনাল কোডের ৩০২ ধারায় দণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।

দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। নিয়ন স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা (জেবা রহমান) এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের পেশকার মোহাম্মদ আলী জানান, দীর্ঘ শুনানী শেষে আমাসীর উপস্থিতিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিয়নের জুয়া খেলার নেশা ছিলো। জুয়া খেলে অনেক টাকা ঋণ হওয়ায় বিভিন্ন সময় মায়ের কাছে অর্থ দাবি করতেন তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিয়ন তাঁর মা রশিদা খানমকে নিজ বাড়িতে বিছানার ওপর ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নাহিদ ইমরান নিয়নকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার পর নিয়ন মাকে হত্যার দায় স্বীকার করে। দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে আসামীর উপস্থিতিতে আজ আদালত এই রায় ঘোষণা করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার