ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিমের

পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৯ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৯ সময়
সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিমের ছবি : সংগৃহীত
পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পশ্চিমে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটিতে সৈন্যদের কর্মকাণ্ড পরিদর্শন করার পর যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য সামনে আনলেও বৃহস্পতিবারের প্রতিবেদনে তারা ওই সামরিক ঘাঁটির অবস্থান প্রকাশ করেনি।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই ‘বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার কাজের সূচনা করতে হবে। আমাদের সেনাবাহিনীর উচিত ... নিখুঁত যুদ্ধ প্রস্তুতির জন্য সক্ষমতার দ্রুত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহড়াকে ক্রমাগত জোরদার করা।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস