ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

পাওয়া গেলো ডিম আগে না মুরগি আগে প্রশ্নের সমাধান!

কেউ বিতর্ক পছন্দ করুক অথবা না করুক অনেককেই একটা প্রশ্ন শুনতে হয়, সেটা হলো ডিম আগে না মুরগি
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, সকাল ৮:১৮ সময়
পাওয়া গেলো ডিম আগে না মুরগি আগে প্রশ্নের সমাধান! ছবি : সংগৃহীত
কেউ বিতর্ক পছন্দ করুক অথবা না করুক অনেককেই একটা প্রশ্ন শুনতে হয়, সেটা হলো ডিম আগে না মুরগি আগে? যদিও এই বিতর্কে একেক জন একেক মত দিয়েছেন। তবে এবার মিললো এই প্রশ্নের উত্তর! এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তবে এই দাবি নিয়েও কিন্তু তর্ক শুরু হতে পারে। তাঁদের যুক্তি ধোপে নাও টিকতে পারে। সেদিকে যাওয়ার আগে জটিল সেই তর্কটা জেনে নেওয়া যাক।

প্রশ্নটা হচ্ছে, ডিম আগে না মুরগি আগে?

ব্রিটিশ সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, অনেকের জীবনে সবচেয়ে বেশি শোনা প্রশ্নগুলোর মধ্যে এটি একটি। নিজেদের মতো করে এর উত্তরও দিয়েছেন অনেকে। মানুষের বিশ্বাস ও বিজ্ঞান কিন্তু এতে একমত হতে পারছে না। মানুষের ধারণা মতে, ১০ হাজার বছর আগে মুরগির প্রজাতির শুরু। তার মানে কি এর আগে ডিম ছিল? 

বিজ্ঞানীরা কি বলছেন?

বিজ্ঞানভিত্তিক সাময়িকী বিবিসি সায়েন্স ফোকাসের এক প্রতিবেদনে একদল বিজ্ঞানী দাবি করেন, মুরগি আগে নয়, ডিম আগে। মুরগির অনেক আগে ডিমের জন্ম। লুইস ভিলাজন নামের এক বিজ্ঞানী বলছেন, ডাইনোসর ডিম দিতো। যে সময় এরা ডিম দিত, তখন মুরগির কোনো অস্তিত্বই ছিল না। সেগুলো মুরগির ডিম না হলেও, ডিম তো!  

তবে এতে বড় প্রশ্ন থেকেই যায়, তাহলে কোন প্রাণীর ডিম আগে এসেছে? তখন লুইস ভিলাজন প্রশ্নটা ঘুরিয়ে দিচ্ছেন এভাবে, ‘তাহলে বলতে হবে মুরগি আগে নাকি সেই মুরগির ডিম আগে? এতেও কিন্তু ডিমই আগে।’ 

এখানে লুইস ভিলাজনের যুক্তিটা হচ্ছে, অন্য কোনো ভিন্ন প্রজাতির প্রাণীর মিলনের পর যখন প্রথম মুরগির প্রজাতির পত্তন হয়, তখন আগে তো ডিমটা দেয় এরা। সেই ডিম থেকেই তো হয় মুরগি। সেখানেও ডিমটাই আগে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা