ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

পাশাপাশি কবরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে চিরঘুমে প্রবাসী মোবারক

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসী মোবারকসহ তার পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে।শুক্রবার (১
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৪, সকাল ৭:৫৬ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৪, সকাল ৭:৫৬ সময়
পাশাপাশি কবরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে চিরঘুমে প্রবাসী মোবারক ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসী মোবারকসহ তার পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়।

এর আগে বিকেলে সোয়া তিনটায় চারটি অ্যাম্বুল্যান্সে করে পাঁচজনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডে স্ত্রী-সন্তানদের নিয়ে রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান মোবারক। এ সময় ভবনটি আগুন ধরে যায়। এতে ৪৬ জন মারা যান।

তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩), ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

নিহত মোবারকের পরিবারের সদস্যরা জানান, মোবারক প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল। গত দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন।

স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদেরকে নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। কিন্তু ভয়াবহ আগুন কেড়ে নেয় তার সেই স্বপ্ন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প