ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

মসজিদে নববীতে আগতদের ৪ জরুরি নির্দেশনা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মসজিদে নববীতে আগতদের জন্য ৪টি জরুরি নির্দেশনা জারি করছে।হজ ও ওমরা মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:১০ সময়
মসজিদে নববীতে আগতদের ৪ জরুরি নির্দেশনা ছবি : সংগৃহীত
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মসজিদে নববীতে আগতদের জন্য ৪টি জরুরি নির্দেশনা জারি করছে।

হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে এই নির্দেশনা জারি করেছে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা যা হয়েছে :

১. মসজিদে নববীতে আগতরা নিজেদের মূল্যবান সময় দুনিয়ারি কথা ও কাজে নষ্ট করবেন না। মসজিদে নববীতে অবস্থানের সময় নিজেকে বেশি বেশি ইবাদতে মগ্ন রাখুন।

২. পবিত্র এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এর পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। এই মসজিদের সব ব্যবস্থাপনা ও সুবিধা আপনার সেবার জন্য, যেন আপনি একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারেন।

৩. আগতরা মসজিদের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বরত কর্মী ও সংশ্লিষ্টদের কাজে সহায়তা করুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন। এতে আপনি কষ্ট থেকে রক্ষা পাবেন এবং ইবাদত পালনের সময় প্রশান্তি লাভ করবেন।

৪. মসজিদে নববীতে অবস্থানের পুরো সময়টি গুরুত্বপূর্ণ, তাই কোনো মুহুর্ত নষ্ট করবেন না। এই জায়গার গুরুত্ব অনুধাবন করে নিজে ধীরস্থিরভাবে ইবাদত পালন করুন এবং অন্যের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি থেকে বিরত থাকুন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ