ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

রাশিয়ার ৫০ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রাশিয়ার ৫০-এর বেশি নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন এই
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৪৬ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৪৬ সময়
রাশিয়ার ৫০ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি : সংগৃহীত
রাশিয়ার ৫০-এর বেশি নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করল দেশটি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য বলছে যে নিষেধাজ্ঞার মাধ্যমে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্ত্রভান্ডার ও যুদ্ধ তহবিল শেষ করতে চাইছে। রুশ অর্থনীতিতে আঘাত হানার লক্ষ্যে সমন্বিত পশ্চিমা প্রচেষ্টার অংশ এই নিষেধাজ্ঞা। 

নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে ক্যামেরন বলেন, আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের (নিষেধাজ্ঞা) অর্থ হলো রাশিয়া এই অবৈধ আগ্রাসন চালিয়ে নিতে সক্ষম হবে না।

যুক্তরাজ্য-ঘোষিত নিষেধাজ্ঞায় রাশিয়ার গোলাবারুদশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নিশানা করা হয়েছে। এ ছাড়া ধাতু, হিরা এবং জ্বালানিশিল্পে রাজস্বের উৎসগুলোকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। 

এর আগে রাশিয়ায় পুতিনবিরোধী নেতা নাভালনির মৃত্যু ইস্যুতে ছয় রুশ কারা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য। আর নাভালনির স্ত্রী-কন্যার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শুক্রবার (গতকাল) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে দেশটি। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে পরবর্তী দুই বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও দেশটির বহু শহর ধ্বংস হয়েছে। এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর বিরুদ্ধে কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এতে যে চাপ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতেই যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা নতুন এসব নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা