ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

একজনকেই দু'বার বিয়ে করলেন অভিনেত্রী রাকুল

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউডে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই প্রযোজক জ্যাকি ভাগনানির
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩৯ সময়
একজনকেই দু'বার বিয়ে করলেন অভিনেত্রী রাকুল ছবি : সংগৃহীত
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউডে একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন রাকুল-জ্যাকি।

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জমকালো আয়োজনেই বসেছে রাকুল-জ্যাকির বিয়ের আসর। তবে অন্যান্যদের থেকে এই জুটির বিয়ের ধরন আলদা। আর তাই এক বার নয়, দুবার বিয়ে করবেন রাকুল-জ্যাকি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতেই পরিবার নিয়ে গোয়ায় যান রাকুল-জ্যাকি। সঙ্গীত, মেহেদী, গায়ে হলুদ— বিয়ের সব আনুষ্ঠানিকতাই সম্পন্ন হয়েছে গোয়াতে।

জানা গেছে, রাকুল শিখ ধর্ম পালন করেন। তাই প্রথমে শিখদের নিয়ম অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হবে। অন্যদিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সেই কারণে ফের সিন্ধি নিয়ম মেনে বিয়ে করবেন রাকুল-জ্যাকি। এরপর আজ ২২ ফেব্রুয়ারি মুম্বাইতে বন্ধুবান্ধব ও তারকাদের জন্য আয়োজিত হবে বউভাতের অনুষ্ঠান।

প্রসঙ্গত, নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোচুরি করেননি রাকুল-জ্যাকি। ২০২২ সালে অভিনেত্রীর জন্মদিনে জ্যাকির সঙ্গে প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন তারা। অবশেষে সংসার জীবনে পা রাখতে চলেছেন এই জুটি।

সূত্র : আনন্দবাজার
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা