ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মোস্তাফিজ

গতকাল অনুশীলনের সময় বলের আঘাতে আহত হন মোস্তাফিজ। মাঠ থেকে তাকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:৫৩ সময়
হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মোস্তাফিজ ছবি : সংগৃহীত
গতকাল অনুশীলনের সময় বলের আঘাতে আহত হন মোস্তাফিজ। মাঠ থেকে তাকে নেয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর জানা যায়, অভ্যন্তরীণভাবে কোনো চোট পাননি কাটার মাস্টার। এরপর তাকে রাখা হয় পর্যবেক্ষণে।

চোট পাওয়ার দিনই মোস্তাফিজের সিটিস্ক্যান করা হয়। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এমএস জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘অনুশীলনের সময় একটি বল মোস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়।

এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

রোববার বিপিএলের কোনো ম্যাচ ছিল না। ব্যস্ততা না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামেন কুমিল্লার খেলোয়াড়রা। এ সময় একটি বল মোস্তাফিজের মাথার পেছনে অংশে এসে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ