ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সেনা সদস্যসহ নিহত ৯

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট দুটি অভিযানে শুক্রবার ও শনিবার ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ অভিযানে
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৭ সময়
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সেনা সদস্যসহ নিহত ৯ ছবি : সংগৃহীত
পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট দুটি অভিযানে শুক্রবার ও শনিবার ৯ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ অভিযানে এক সেনাও মারা গেছেন।

সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এরমধ্যে নিহত এইচভিটি রহমত উল্লাহ, বদর মনসুর নামে পরিচিত এবং নিহত অন্যজনের নাম টিএস আমজাদ ওরফে বাবর।

অন্যদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযানে তীব্র গুলি বিনিময়ের পর সাতজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এছাড়াও এসব সন্ত্রাসীদের কাছে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ চাঁদাবাজি ও নিরীহ বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে হত্যাসহ এ অঞ্চলে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে অপারেশন চলাকালে বীরত্বের সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দেন সিপাহী শাহজেব আসলাম। ২৯ বছর বয়সী এ সেনা হরিপুর জেলার বাসিন্দা। ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর’- বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।

খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস