ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উখিয়ায় নৌকার নিচে মিলল ৯০ হাজার ইয়াবা, নারিকেলবাগানে আরও ১০ হাজার জব্দ করা পচনশীল খাদ্যশস্য থানায় ফেলে রেখে নষ্ট করার সুযোগ নেই সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে

নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বর্তমানে সেখানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিনে আজ শনিবার
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৩১ সময়
নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর ছবি : সংগৃহীত
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বর্তমানে সেখানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিনে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি বিনিময়ের মাধ্যমে আমাদের মধ্যে ব্যবসা করতে পারি। এটি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ব্যবসা সম্প্রসারিত করতে এটিকে আমাদের আরও বাড়াতে হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

আজ সকালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এর সাইডলাইনে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা সম্প্র্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং দু’দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অন্য উচ্চতায় উন্নীত হয়েছে।

‘দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বৈঠকে দুই নেতা বিভিন্ন নিয়ে আলোচনা করেন।’

ড. হাছান জয়শঙ্করকে উদ্ধৃত করে বলেন, ‘আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।’
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. নূর এলাহী মিনা ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেন। সফর শেষে আগামীকাল রাতে তার মিউনিখ ত্যাগ করার এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।-বাসস
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ