ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ অজ্ঞান পার্টির নতুন টার্গেট অটোরিকশা চালক ঢাকার আকাশ আজ মেঘলা, বজ্রবৃষ্টির সম্ভাবনা বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে দ্বিগুণ

বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে। আর করোনা মহামারি শুরু হওয়ার
  • আপলোড সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৪ সময়
বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে দ্বিগুণ ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের সংখ্যা আগের বছরের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে। আর করোনা মহামারি শুরু হওয়ার আগের (২০১৯ সাল) তুলনায় গত বছরের ভিসা আবেদন বেড়েছে দিগুণেরও (২৩৩ শতাংশ) বেশি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার ও কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং ও প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ ভিএফএস গ্লোবাল এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে ২০২৩ সালের ভিসা আবেদনের পরিমাণ ২০২২ সালের তুলনায় ১৯৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ থেকে ভিসার আবেদন ২০২৩ সালেও শক্তিশালী অবস্থানে ছিল। ২০২৩ সালে ভিসা আবেদনের পরিমাণ ২০১৯ সালের প্রাক-মহামারি সময়ের তুলনায় দ্বিগুণ (২৩৩ শতাংশ) বেড়েছে।

ভিএফএস গ্লোবালের বাংলাদেশ প্রধান শান্তনু ভট্টাচার্য বলেন, ২০২২ সালে আমরা বাংলাদেশ এবং সমগ্র দক্ষিণ এশিয়া থেকে অনন্য চাহিদা লক্ষ্য করেছি, যার ফলে ডিসেম্বর পর্যন্ত স্থিতিশীল ভিসা আবেদনের পাশাপাশি একটি দুর্দান্ত ভ্রমণ মৌসুম তৈরি হয়েছিল। আমরা নির্বিঘ্ন, নিরাপদ, প্রযুক্তিগত ও নির্ভরযোগ্য সমাধানের মাধ্যমে ব্যতিক্রমী গ্রাহক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

আবেদনকারীদের সতর্ক করে দিয়ে শান্তনু ভট্টাচার্য বলেন, ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করা ভুয়া ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার পেইজ থেকে এবং যারা অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে, তাদের থেকে সাবধান হতে হবে।

ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করা ভুয়া ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো থেকে সাবদান থাকার অনুরোধ করেন শান্তনু ভট্টাচার্য। একই সঙ্গে তিনি জানান, অ্যাপয়েন্টমেন্ট তৈরির জন্য তারা কোনো অর্থ নেন না। যেকোনো তথ্য ও সহায়তার জন্য communications@vfsglobal.com ঠিকানায় ই-মেইল করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি