ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় পেঁয়াজসহ আটক ৩

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার
  • আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৫ সময়
সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় পেঁয়াজসহ আটক ৩ ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬৪০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১টি ট্রাকসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- জেলার জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মোঃ তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫)।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে শনিবার (১০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন আব্দুর জহুর সেতু টোল বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা ১টি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৩ হাজার ৬৪০ কেজি (৯১ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩১ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই পেঁয়াজ সহ তাদের আটক করা হয়েছে। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার