ঢাকা | |

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজনের মৃত্যুর জে‌রে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে
  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৭ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৭ সময়
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি : সংগৃহীত
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ দুজনের মৃত্যুর জে‌রে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌চ্ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে মিয়ানমা‌র সীমা‌ন্তের ওপার থে‌কে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘা‌তের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বি‌জি‌পির ১১৩জন সদস্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ