ঢাকা | |
সংবাদ শিরোনাম :

পায়রা বন্দর চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে

পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম, দ্বিতীয়টি মোংলা
  • আপলোড সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:৫৪ সময়
পায়রা বন্দর চালু হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে ছবি : সংগৃহীত
পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর চট্টগ্রাম, দ্বিতীয়টি মোংলা এরপর পায়রা বন্দর। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বানিজ্য বৃদ্ধি পাচ্ছে। তাতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে ট্রাফিকিং ও বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় বন্দর হিসাবে পায়রা বন্দর চালু হওয়ায় অভ্যন্তরীন নদী পথে যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত সুন্দর হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে একটি জাহাজ স্বন্দীপ ও হাতিয়ায় জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু পায়রা বন্দর থেকে কালিগঞ্জ হয়ে সরাসরি ঢাকা যেতে মাত্র ৩৬ ঘন্টা লাগবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে।

তিনি আরোও বলেন, রবিশাশ বিভাগ একটি বড় এলাকায়। এ বিভাগে আগে ঢাকা থেকে মালামাল আনা নেয়া করতে হতো। এ পায়রা বন্দর থেকে বরিশাল ও ঢাকায় সরাসরি মালামাল নিতে পারবো। এ বন্দরের নাব্যতা চট্টগ্রাম বন্দর থেকে অনেক ভালো এবং যাতায়াতের ব্যবস্থাও অনেক ভালো।

পায়রা বন্দরের চেয়ারম্যান বলেন, এলাকার উন্নয়নের জন্য পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন ছিল। ২০১৩ সালেল নভেম্বর থেকে এ বন্দরটি যাত্রা শুরু করে। এ বন্দরটিকে কেন্দ্র করে এলাকায় সড়কের উন্নতি, কালকারখানা স্থাপনসহ এলাকাভিত্তিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ২০১৬ সাল থেকে এ বন্দরে বাণিজ্যিক জাহাজগুলো আসা শুরু করলেও বিদেশী জাহাজ গুলো সবচেয়ে বেশি আসা শুরু হয় ২০২১ সাল থেকে।

ইতিমধ্যে ৯৫২টি জাহাজ পায়রা বন্দরে এসেছে। ইতিমধ্যে পাথর, এলজিপি এবং বিভিন্ন ধরনের কলকারখানা আমাদের প্রপোজাল দিয়েছে। এখন এ বন্দরে ১০ মিটার গভীরতার জাহাজ আগমন করছে এবং চ্যানেলটি রক্ষাণাবেক্ষনের কাজ চলমান থাকবে।

এর আগে সকাল সোয়া ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুম্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় পায়রা বন্দরের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ সোহরাব হোসেন, চীফ হাইড্রোগ্রাফার কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান খান, পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, পরিচালক (বোর্ড) মোঃ আব্বাস উদ্দীন, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ, পরিচালক (হিসাব) মোঃ রাশেদুল হাসান, উপ-পরিচালক (প্রশাসন) তায়েবুর রহমান, উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান, সহকারী সচিব (সমন্বয়) মোঃ সাজিদুল ইসলাম সবুজসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম