ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

উখিয়ায় ইয়াবা-বাসসহ চালক আটক

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড
  • আপলোড সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:৫৯ সময়
  • আপডেট সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:৫৯ সময়
উখিয়ায় ইয়াবা-বাসসহ চালক আটক ছবি : সংগৃহীত
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

এসময় মাদক বহনের বাস গাড়ীটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও বাসের মূল্য ৮৪ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত হলো- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বাসিন্দা মৃত মোখলেছ খান এর ছেলে গাড়ী চালক রাসেল খান (৩৮)। ধৃত আসামীকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ৩০ বিজিবির অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি