ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

সাগর-রুনি হত্যার তদন্তে ৫০ বছর সময় লাগলেও দিতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি ৫০ বছর সময় নেয় তাহলে
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৬ সময়
সাগর-রুনি হত্যার তদন্তে ৫০ বছর সময় লাগলেও দিতে হবে : আইনমন্ত্রী ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী যদি ৫০ বছর সময় নেয় তাহলে ততদিন অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছুই নেই।

এদিকে, চলতি বছর ২৩ জানুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়ান আদালত। এ নিয়ে ১০৫ বারের মতো সময়সীমা বাড়ানো হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের ধার্য দিন এদিন। কিন্তু র‍্যাবের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ ধার্য করেছেন।

প্রসঙ্গত, বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া করা ফ্ল্যাটে হত্যা করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি