ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা হুথিদের হামলায় ইয়েমেনের ৮ সেনা নিহত উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া: বরগুনায় চিফ হুইপ নূরুল ইসলাম মণি

শিক্ষার্থী তুষির গলা কেটে হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন

তাড়াশে ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত বাবা মায়ের সঙ্গে তুষিকে গলা কেটে হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধনে কাঁদলেন তুষির সহপাঠীরা।বৃহস্পতিবার
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:১০ সময়
শিক্ষার্থী তুষির গলা কেটে হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন ছবি : সংগৃহীত
তাড়াশে ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত বাবা মায়ের সঙ্গে তুষিকে গলা কেটে হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধনে কাঁদলেন তুষির সহপাঠীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তাড়াশে হত্যাকারি রাজিব ভৌমিকের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন তুষির সহপাঠী শিক্ষার্থী ও শিক্ষকগণ।

এসময় তাঁর সহপাঠী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহিরা ছাড়া আরোও কাঁদলেন শিক্ষক আনিসুর রহমান, প্রধান শিক্ষক আলী হাসানসহ উপস্থিত লোকজন তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে কেঁদে ফেলেন।

উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে মানববন্ধনটি বিস্তৃত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছাড়াও কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদ করেন।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রততম সময়ে শনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবি করেন তারা।


মানববন্ধনে বক্তব্য রাখেন- তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমূখ।

প্রসঙ্গত, সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানি সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষির (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে স্বজনরা দুই দিন যাবদ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে ঘরের তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহত বিকাশ সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ছিলেন।

বিকাশরা দুই ভাই ও পাঁচ বোন। বিকাশ সবার ছোট ছিলেন। তাদের পরিবারের এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো তাড়াশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা