ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা মোহাম্মদপুরে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী রংপুর প্রেস ক্লাবের সামনে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রাখা হয়েছে বলে ধারণা ডিবির এবার চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কিত ভারতের প্রতিরক্ষা প্রধান ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু

শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব

মিরপুরে শীতের আমেজে জমে উঠেছিল পিঠা, শিক্ষার্থীদের হাতে তৈরি পণ্য আর নানা সাংস্কৃতিক আয়োজন। শতাধিক ধরনের পিঠা নিয়ে
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১০ সময়
শতাধিক পিঠার পসরা নিয়ে মিরপুরে এভেরোজের শীত উৎসব

মিরপুরে শীতের আমেজে জমে উঠেছিল পিঠা, শিক্ষার্থীদের হাতে তৈরি পণ্য আর নানা সাংস্কৃতিক আয়োজন। শতাধিক ধরনের পিঠা নিয়ে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বারাকাহ শীত উৎসব ২০২৬’। শনিবার ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর এ উৎসবের আয়োজন করে।


এভেরোজ গ্লোবাল শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মনিকা সোহাগের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ও বসুন্ধরা ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শরিয়াহ ও ইসলামিক স্টাডিজবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোক্তার আহমদ এবং মিরপুর ক্যাম্পাসের উপদেষ্টারা।


আয়োজকদের হিসাবে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও তাদের স্বজনসহ প্রায় পাঁচ হাজার মানুষ উৎসবে অংশ নেন। ৫০টি স্টলে সাজানো এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন ধরনের পিঠা, হাতে তৈরি পণ্য ও শিল্পকর্ম প্রদর্শন করে। উৎসবে ভাপা, চিতই ও পাটিসাপটার পাশাপাশি ছিল দুধচিতই, ক্ষীরপুলি, পাকন, মাংসপুলি, নকশি পিঠা, ফুল পিঠা ও পোয়া পিঠা। এর বাইরে মাছের পিঠা, মিষ্টিকুমড়ার পিঠা ও কমলার পিঠার মতো ব্যতিক্রমী পিঠাও দর্শনার্থীদের আকৃষ্ট করে।


বিভিন্ন স্টলে বোরকা, হিজাব, শাল, চাদর, নকশিকাঁথা ও মাটির গয়নাসহ নানা ধরনের হস্তশিল্পও প্রদর্শন করা হয়। ফলে পিঠার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজও উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। উৎসবের সাংস্কৃতিক পর্বে নাশিদ, কবিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে শীতকাল ও গ্রামীণ জীবনের নানা চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। পাশাপাশি ছিল মেহেদি নকশা, চিত্রাঙ্কন ও শিশুদের খেলাধুলার আয়োজন। অতিথিদেরও বিভিন্ন ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।


উৎসবের পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান। তার নেতৃত্বে স্কুলের আয়োজক দল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ব্রিটিশ শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামিক স্টাডিজ, কোরআন শিক্ষা ও হিফজুল কোরআনের পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার অনেক শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ‘কান্ট্রি হায়েস্ট’ ও ‘ওয়ার্ল্ড হায়েস্ট’ স্বীকৃতি পেয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী